ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে কাজ করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভা সম্পন্ন। মহান সৃষ্টিকর্তা তাদের বিশেষ মেধা, গুণ ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘চিত্রকলা এবং অটিজম নিয়ে জীবনযাত্রা: বালক রাজা আদিল হক’ শীর্ষক আদিল হকের একক চিত্র প্রদর্শনীতে শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরেই বাংলাদেশ অটিজম নিয়ে সর্বাগ্রে কাজ শুরু করে। তার উদ্যোগের ফলে সরকার স্বাস্থ্যখাতে খাতভিত্তিক কর্মসূচিতে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ও নিউরো ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিজঅর্ডারকে অন্তর্ভুক্ত করে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সব প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। সারাদেশের সব উপজেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

উল্লেখ্য, প্রদর্শনীটি আজ থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত চলবে। এতে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিল্পী আদিল হকের আঁকা ১১৫টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাচ্ছে। করোনা মহামারির লকডাউনকালীন সময়ে শিল্পী আদিল হক তিনটি সিরিজ যথাক্রমে ‘বাংলাদেশের ফোক আর্ট’, ‘বাংলাদেশীদের জীবিকা’ ও ‘মিশরের রাজা তুতানখামুনের সমাধির গুপ্তধন’ শিরোনামে এসব চিত্রকর্ম এঁকেছিলেন।

অটিস্টিক আদিল হকের মা ডা.লীডি হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন প্রফেসর নিসার হোসেন ও বিশিষ্ট ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে কাজ করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২