ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও গুরুতর আহত হয়েছেন ৬ জন। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থাটি জানায়, বাসটি মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঘাটে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরো ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

আপডেট টাইম : ১০:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২