ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অনাস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে তার পক্ষে পড়ে ২১১ ভোট আর বিপক্ষে পড়ে ১৪৮ ভোট।

কনজারভেটিভ পার্টির অনাস্থা ভোটের আবেদন করার পর নিজের প্রধানমন্ত্রিত্ব নিয়ে শঙ্কায় পড়েছিলেন বরিস জনসন।

২০২০ সালে করোনাভাইরাসের তীব্র সংক্রমণ চলার সময় প্রধানমন্ত্রীর সরকারি দফতর ১০নং ডাইনিং স্ট্রিটে পার্টি করেন বরিস জনসন। এ বছরের শুরুতে সেগুলো ফাঁস হয়ে যায়। ঐ সময় যুক্তরাজ্যের নাগরিকদের কঠোর লকডাউনের মাধ্যমে ঘরে বন্দি করে রাখা হয়েছিল।

সাধারণ মানুষদের ঘরে বন্দি রেখে পার্টি করায় বরিস জনসনের ওপর ক্ষিপ্ত হন সবাই। তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন অনেকে।

২০১৮ সালে ব্রেক্সিট ইস্যু নিয়ে অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সেই অনাস্থা ভোটে রক্ষা পান। কিন্তু পরের বছরই প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অনাস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আপডেট টাইম : ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২