ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতে পাচারের সময় সীমান্ত থেকে স্কুলছাত্রী উদ্ধার

প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের সময় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো গ্রেফতার করা যায়নি অভিযুক্ত সুমন হোসেন ও এর সঙ্গে জড়িতদের।

সোমবার দুপুরে দেবহাটা থানা ঐ স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর আগে, রোববার রাতে সাতক্ষীরার দেবহাটা থানার এস আই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ তৎপরতা চালিয়ে ঐ স্কুলছাত্রীকে দেবহাটা থানারে পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে।

সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালীর আবদুস সবুর সরদারের মেঝ ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা ।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, গত বৃহস্পতিবার সকালে মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। কিন্তু বিকেল হলেও বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে জাজিরা থানায় জিডি করি। পরবর্তীতে পুলিশের তৎপরতায় দেবহাটা সীমান্ত এলাকা থেকে মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ গণমাধ্যমকে জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া অষ্টম শ্রেণির ছাত্রী দেবহাটা থানা এলাকায় আছে এমন সংবাদে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতে পাচারের সময় সীমান্ত থেকে স্কুলছাত্রী উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২