ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

খাবারে মুগ্ধ হয়ে ৪৯ লাখ রুপি বকশিস দিলেন অভিনেতা

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করে জয় পেয়েছেন। খুশিতে আত্মহারা হলিউড তারকা জনি ডেপ। সেলিব্রেশনের জন্য বেছে নিলেন ভারতীয় রেস্তরাঁ। ভারতীয় রেস্তরাঁর খাবারে এতটাই মুগ্ধ হয়েছেন, রেস্তরাঁয় নাকি ৪৯ লাখ রুপি বকশিস দিয়েছেন জনি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ২০১৫ সালে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিয়ে হয় জনি ডেপের। এক বছরেই মোহভঙ্গ। মামলা-মোকদ্দমার পর ডিভোর্স হয় ২০১৭ সালে। এরপর নিজেকে গার্হস্থ্য হিংসার শিকার বলে দাবি করে ২০১৮ সালে ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি প্রতিবেদন লিখেছিলেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার। লেখায় সরাসরি জনির নাম না নিলেও তিনিই টার্গেট ছিলেন বলে দাবি করে পাল্টা মানহানির মামলা করেন ‘জ্যাকস্প্যারো’। চেয়ে বসেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। তার দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন প্রাক্তন স্ত্রী।

গত ছয় সপ্তাহ ধরে এ হাই প্রোফাইল মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা ছোড়াছুড়িও। তবে শেষ হাসি হাসেন জনি।

মঙ্গলবার (৭ জুন) গভীর রাতে মামলায় রায় দেন সাত সদস্যের জুরি। জানায়, ওই লেখায় সত্যিই সম্মানহানি হয়েছে জনির। অ্যাম্বারের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবমাননাকর। এর জন্য অ্যাম্বারের মোটা টাকা জরিমানা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী প্রাক্তন স্বামীকে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে।

আদালতের এ রায়ের পরই বন্ধুবান্ধবদের নিয়ে বার্মিংহামের ভারতীয় রেস্তরাঁয় চলে যান জনি ডেপ। সেখানে প্রচুর হইহুল্লোড় করেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা। সেরা ভারতীয় খাবারগুলো অর্ডার করেন তিনি। ককটেলের বন্যা বয়ে যায়। খোলা হয় ‘রোজ শ্য়ম্পেনে’র বোতল। রেস্তরাঁ ছাড়ার আগে কর্মীদের মোটা টাকা বকশিস দেন হলিউডের জনপ্রিয় অভিনেতা। আর এতেই তার যে ডলার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় তা ৪৯ লাখ রুপির সমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খাবারে মুগ্ধ হয়ে ৪৯ লাখ রুপি বকশিস দিলেন অভিনেতা

আপডেট টাইম : ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২