ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

মেহেরপুরে কাফনের কাপড় পরে ব্যবসায়ীদের প্রতিবাদ

মেহেরপুরে গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

রোববার (১২ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ী নেতারা।

শহরের কোর্ট রোডে জেলা প্রশাসন গত ৭ জুন অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ করে। ব্যবসায়ীদের দাবি, তারা জামানত দিয়ে বৈধভাবে দোকানগুলো ভাড়া নিয়েছিলেন। কিন্তু কোনো নোটিশ ছাড়া দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

সমাবেশে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ গোলাম রসূল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমুখ।

এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের অপসারণ, সঠিক বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। এছাড়াও ব্যবসায়ী নেতারা বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসক কোনো সিদ্ধান্ত না দিলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

উল্লেখ্য, ৭ জুন মেহেরপুর জেলা শহরের কোর্ট মোড়ে অবৈধ স্থাপনা বলে ২৫টি দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন। যদিও ব্যবসায়ীরা দাবি করে আসছিলেন, জামানত দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে দীর্ঘ ১০ বছর ধরে তারা ব্যবসা করে আসছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

মেহেরপুরে কাফনের কাপড় পরে ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট টাইম : ০৯:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২