ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

বুরকিনার উত্তরাঞ্চলের গ্রাম ফাসোয় সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় শনিবার ও রোববার সেনো প্রদেশে এ হামলা চালানো হয়। দেশটির সীমান্তবর্তী এসব এলাকায় সম্প্রতি হামলা বেড়েে গেছে, বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএসও সক্রিয় রয়েছে বলে জানা গছে।

সোমবার দেশটির সরকারের মুখপাত্র লিওনেল বিলগো জানান, শনিবার রাতে সেতেঙ্গা গ্রামে হামলার পর সেনাবাহিনী এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ খুঁজে পেয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একজন নিরাপত্তা কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ১০০ জন নিহত হয়েছেন ঐ হামলায়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সূত্র জানায়, ১৬৫ জন নিহত হয়েছে এ ঘটনায়।

জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নও ঘটনার নিন্দা জানিয়ে এই হত্যাকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহেও এই গ্রামে সরকারি বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর অভিযান চলাকালে সংঘর্ষে ১১ জন পুলিশ ও ৪০ জন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সরকারের মুখপাত্র বিলগো বলেছেন, সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রতিশোধ নেয়ার কারণে এই রক্তপাত ঘটানো হয়েছে।

ঐ অঞ্চলে কাজ করা মানবিক সংস্থাগুলো জানিয়েছে, হামলা-সংঘর্ষের জেরে গ্রাম থেকে পালিয়ে আসা প্রায় তিন হাজার মানুষ পার্শ্ববর্তী শহরে আশ্রয় নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

আপডেট টাইম : ০৫:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২