ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আমার জীবন, নিয়মও আমার: শ্রাবন্তী

এমন অনেক কথাই থাকে যা মুখে প্রকাশ করা যায় না; কিন্তু যেকোনো উপায়ে তা হয়তো বেরিয়ে আসে সামাজিক মাধ্যমে। সহজ পন্থায় তারকাদের এই মনের ভাব প্রকাশের জুড়ি মেলা ভার। যদি এমন তালিকায় কারো নাম রাখা হয়, তবে নিঃসন্দেহে তালিকায় প্রথম সারিতে থাকবে অভিনেত্রী শ্রাবন্তীর নাম।

প্রেম থেকে স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা সব বিষয় ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। ইতোমধ্যে সেই ধারাবাহিকতায় অভিনেত্রী শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় একটি একটি ভিডিও পোস্ট করেছেন। সাদা-কালো শার্ট, সুনিপুণ রূপটানে লেন্সবন্দি হয়েছেন নানা ভঙ্গিতে।

তাকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। পাশাপাশি সেই ভিডিওর ক্যাপশনও কম কৌতূহল জাগায়নি অনুরাগীদের মনে। যদিও কমেন্ট বক্স অনেকেই জানতে চেয়েছেন ওই ক্যাপশনের মিনিং। তবে নায়িকার কাছ থেকে পাওয়া যায়নি কোনো উত্তর। তবে কি ছিলও শ্রাবন্তির সেই লেখায়? তিনি লিখেছেন, ‘আমার জীবন, তাই নিয়মও আমার। মেজাজও আমার।’

এদিকে টালিউডে ক্যারিয়ারের প্রায় দুই দশক পার করেছেন এই অভিনেত্রী। কাজের তুলনায় ব্যক্তিজীবন নিয়ে তিনি বেশি চর্চায় থাকেন। বিয়ে, নতুন সম্পর্ক নিয়ে নিয়মিত আলোচনায়ও আসেন তিনি। সে কারণেই কি আকারে-ইঙ্গিতে এই বার্তা?

যদিও নতুন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ নায়িকার। এ ছাড়া বহু আগেই শ্রাবন্তীর সবশেষ স্বামী রোশন সিংহের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার। বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে বুঁদ শ্রাবন্তী। অভিনেত্রীর প্রেমিক তার প্রতিবেশীও বটে। একসঙ্গে পৌঁছে যান টালিপাড়ার বিভিন্ন পার্টিতে।

সবশেষ তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমা ‘বিক্ষোভ’-এ। সিনেমাটির প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া এবং পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। এখানে একটি কলেজের শিক্ষিকার ভূমিকায় শ্রাবন্তীকে দেখা গিয়েছে। আর শান্ত ছিলেন তার ছাত্রের ভূমিকায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আমার জীবন, নিয়মও আমার: শ্রাবন্তী

আপডেট টাইম : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২