ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

সরকারের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না: শেখ হেলাল

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, জনগণের থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে স্বাধীনতাবিরোধী চেতনার ষড়যন্ত্রকারীরা। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও যাবে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারা কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (১৫ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দীন আরও বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, বর্ষীয়ান এ নেতা।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফরিদ উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় শেখ হেলাল উদ্দিন এমপির এপিএস আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, শিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শহিদ মেহফুজ রচা, অধ্যক্ষ এল জাকির হোসেনসহ কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

সরকারের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না: শেখ হেলাল

আপডেট টাইম : ০৮:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২