ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

এটা শুধু সেতু নয়, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সেতু শুধু সেতু নয়, ইট, সিমেন্ট, কংক্রিটের স্থাপনা নয়, এই সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, এই সেতু আমাদের শক্তিমত্তা আর মর্যাদার প্রতীক।

শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে মঞ্চে ওঠে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই সেতু বাংলাদেশের জনগণের। এই সেতু আমাদের সৃজনশীলতার, সাহসিকতার ও সহনশীলতার প্রতীক।

এদিকে বেলা ১১টা ১২ মিনিটে টোল পরিশোধ করে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উদ্বোধনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।

শনিবার সকাল ১০টায় মাওয়া পয়েন্টে সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিট: জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে যোগ দেবেন তিনি।

দুপুর ১২টা: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৫টা: জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

এটা শুধু সেতু নয়, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২