ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

প্রকাশ পেলো পদ্মাসেতুর থিম সং

আজ (২৫ জুন) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে খুলে গেল অমিত সম্ভাবনার দুয়ার। মাওয়া প্রান্তে সুধী সমাবেশ শেষে শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন করেন। অমনি খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু সড়ক, রেল, গ্যাস, বিদ্যুতের সংযোগ ঘটাবে দেশের উত্তর প্রান্তের সঙ্গে দক্ষিণের। সারাদেশের মানুষের মতো শোবিজ অঙ্গেনের তারকারাও পদ্মাসেতু উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরমাঝেই এলো এক ঝাঁক গুণী ও তারকা শিল্পীর কণ্ঠে পদ্মাসেতু নিয়ে থিম সং।

‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু, পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা।’- এমন কথার পুরো গানে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির আত্মমর্যাদা, পদ্মা সেতুর অপরুপ সৌন্দর্যের কথা।

সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তৈরি এই গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। সুর করেছেন কিশোর দাশ। আর এটি নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মমতাজ, কণা, কিশোর দাশ, ইমরান ও নিশীতা বড়ুয়া।

গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, স্রষ্টার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ, আমাদের এমন একটি গৌরব ও মর্যাদা এনে দেয়ার জন্য।

বাপ্পা মজুমদার বলেন, স্বপ্নটাকে চোখের সামনে দেখে এক আনন্দ লাগল, কী বলব! এ এক বিস্ময়। আমরা সবাই খুব খুশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

প্রকাশ পেলো পদ্মাসেতুর থিম সং

আপডেট টাইম : ০৮:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২