ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

পপকর্ন হাতে সিনেমাহলে যশ-নুসরাত

সমালোচনাকে পেছনে ফেলে একটু একটু করে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়েছেন তারা। বিয়েবিচ্ছেদ আবার সম্পর্ক, অনাগত সন্তান সবকিছু মিলিয়ে আলোচনায় আছেন কলকাতার দুই জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।

সম্পর্ক তাদের বেশ ভালোই যাচ্ছে এমনটাই জানান দিচ্ছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যশ। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে যশ ও নুসরাতকে। দুজনের হাতেই পপকর্ন। হাসিতে ভরে রয়েছে যশের মুখ আর তার গালে চুম্বন আঁকছেন নুসরাত। নিচে যশই লিখে দিয়েছেন, ‘মুভি নাইট’। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়েছিলেন তারা।

কিছুদিন আগে দাদাগিরির মঞ্চ কাপিয়েছিলেন এই জুটি। সেখানে সেই শো-এর মঞ্চে জানিয়েছিলেন তাদের ভালোবাসার গল্প।

বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনায় আছেন যশ দাসগুপ্ত। মাস কয়েক আগেই টালিউড অভিনেতা যশ জানিয়েছিল অভিনেত্রী এনা সাহার সঙ্গে জুটি বেঁধে ‘চীনে বাদাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েও পরে জানান সিনেমার চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। যশ-এনাকে নিয়ে নাকি সমস্যা আছে নুসরাতের,শোনা যায় সেই কারণেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ঈশানের বাবা!

কিন্তু প্রায়ই যশ-নুসরাতের এই দুষ্ট-মিষ্টি ভালোবাসার ছবি নেটপাড়ায় হচ্ছে ভাইরাল। সোশ্যাল মিডিয়ার কটাক্ষ এড়িয়ে তারা জানান দেন তারা ভালো আছেন।

সূত্র: এবিপি লাইভ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

পপকর্ন হাতে সিনেমাহলে যশ-নুসরাত

আপডেট টাইম : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২