ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব।

স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে মিলল নবজাতকের মরদেহ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেসিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুরে হাসপাতালের সামনে হাত ধোঁয়ার জন্য নির্মিত বেসিন থেকে নবজাতককে উদ্ধার করে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, বেসিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। নবজাতকটির আকার ও আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রূণ ও জন্ম নেয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়ত ইচ্ছাকৃত গর্ভপাত করে এখানে ফেলে রেখে গেছেন।

ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্যও আবেদন করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার

স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে মিলল নবজাতকের মরদেহ

আপডেট টাইম : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২