ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পদ্মা সেতুতে উঠলেন প্রধানমন্ত্রী, গাড়ি থামিয়ে উপভোগ করলেন সৌন্দর্য

পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।

মূল সেতুতে উঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।

শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পদ্মা সেতুতে উঠলেন প্রধানমন্ত্রী, গাড়ি থামিয়ে উপভোগ করলেন সৌন্দর্য

আপডেট টাইম : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২