ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

ভোলার চরে আটকে পড়া সেই বিদেশি বার্জ হস্তান্তর

সাগর থেকে ভেসে এসে ভোলার চর নিজামে আটকে পড়া আলোচিত সেই বার্জটি অবশেষে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যদের কাছ থেকে মালামালসহ বুঝে নিয়ে বার্জটি কক্সবাজারের বাঁশখালির উদ্দেশ্যে রওয়ানা করে। ফলে ভুতুড়ে ওই জাহাজ নিয়ে এতদিন যে জল্পনা কল্পনা ছিল তারও অবসান ঘটেছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই হতে কোস্টগার্ডের ১৯ সদস্যের ২টি টহল দল আটকে পড়া বার্জটির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ভারতের অন্ধপ্রদেশের কাকীনাদা পোর্ট হতে গ্রানাইট পাথর ও মালামালসহ বাংলাদেশের বাঁশখালী পাওয়ার প্লান্টে যাচ্ছিল বার্জটি।

১৩ জুলাই আনুমানিক মধ্যরাতে বৈরি আবহাওয়ার কারণে বার্জটি টাগবোট (এ এম অ্যাকোর্ড) থেকে বিছিন্ন হয়ে যায়। ভাসতে ভাসতে চর নিজামের পূর্বপাশের চরে আটকে যায়। টাগবোটটি পায়রা বন্দরের কাছে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

টাগবোট গত ১৬ জুলাই বার্জটির অবস্থানের দিকে যাত্রা শুরু করে ১৮ জুলাই দুপুরে বার্জটির কাছে পৌঁছায়। এছাড়া বাংলাদেশের সমন্বয়কারী প্রতিষ্ঠান রিলায়েন্স শিপিং করপোরেশনের আরও একটি টাগবোট আটকে থাকা বার্জটির কাছে আসে। এর সঙ্গে প্রতিষ্ঠানের ৩ জন প্রতিনিধিও ছিলেন। কোস্টগার্ডের পক্ষ থেকে বার্জ ও বার্জের সকল মালামাল রিলায়েন্স শিপিং করপোরেশন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, বার্জের সকল মালামাল সঠিক ছিল বলে প্রতিনিধি দল নিশ্চিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

ভোলার চরে আটকে পড়া সেই বিদেশি বার্জ হস্তান্তর

আপডেট টাইম : ০৮:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২