ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

সানাইকে দেখতে শ্বশুরবাড়িতে প্রতিদিন ৫-৬শ’ মানুষের ভিড়

একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব এখন সংসারেই মন দিয়েছেন। ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত স্বামী আবু সালেহ মুসাকে নিয়ে ঈদও কেটেছে বেশ!

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায় সানাইয়ের শ্বশুরবাড়ি। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে সবার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। এমনকি তাকে দেখতে ঈদের ছয় দিন পর্যন্ত প্রতিদিন প্রায় ৫-৬শ’ মানুষ তার শ্বশুরবাড়িতে ভিড় করেছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেখতে আসা লোকেদের ছবি পোস্ট করে সানাই লিখেছেন, ‘ঈদে শ্বশুরবাড়িতে কাটানো কিছু মুহূর্ত। আশপাশের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ঈদের দিন থেকে পরের ৫ দিন পর্যন্ত প্রায় ৫-৬শ’ মানুষ প্রতিদিন আমাকে এক ঝলক দেখতে এসেছে। এমনও হয়েছে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে। কারণ, মানুষ দেখতে এসেছে তাই! এটা কয়জনকে দেখতে আসে?’

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। আমি তাদের আপ্যায়নে মুগ্ধ। নেগেটিভ কিছু যে ছিল না তা নয়। কিন্তু পজিটিভের মাত্রা এতটাই বেশি ছিল যে, নেগেটিভের দিকে তাকানোর সুযোগ পাইনি। এটাও আল্লাহর রহমত, মাশাআল্লাহ।’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিলো তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি।

যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন। গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

সানাইকে দেখতে শ্বশুরবাড়িতে প্রতিদিন ৫-৬শ’ মানুষের ভিড়

আপডেট টাইম : ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২