ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন মমতা

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকেই তাকিয়ে দেশ।’

সবে তৃতীয় রাউন্ডের গণনার ফল প্রকাশ হয়েছে। জয়ী ঘোষণা হতে তখনও বাকি কিছু সময়। কিন্তু দ্রৌপদীই যে ভারতের প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি হতে চলেছেন, তা নিশ্চিত। এমন সময় টুইটে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মমতা।

নিজের টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত।’

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী ছিলেন যশবন্ত সিন্‌হা। উল্টো দিকে ছিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী। সম্প্রতি মমতা জানিয়েছিলেন, আগে জানালে দ্রৌপদীকে সমর্থন করার কথা ভাবা যেত। তাতেই জল্পনা তৈরি হয়, তা হলে কি বিরোধীদের মধ্যেও যশবন্তকে নিয়ে দ্বিধা রয়েছে?

যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করার জন্য নেত্রী যখন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডেকেছিলেন, তখনই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজনাথ সিংহকে বিজেপি (এনডিএ)-র প্রার্থীর নাম জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। তাই বিরোধীরা সর্বসম্মত ভাবে যশবন্তকে প্রার্থী করেন। তার পরে এনডিএ শিবির দ্রৌপদীর নাম ঘোষণা করে।

দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্তও। তিনি টুইটে লিখেছেন, ‘দেশবাসীর প্রত্যাশা, দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে তিনি কোনো ধরনের ভয় বা পক্ষপাত ছাড়া সংবিধানের রক্ষাকর্তার দায়িত্ব পালন করবেন।’

সূত্র: আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন মমতা

আপডেট টাইম : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২