ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমিত হাবিব। হৃদরোগজনিত সমস্যা নিয়ে কয়েকদিন ধরেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল দশটায় দেশ রূপান্তরের অফিসে মরহুমের প্রথম জানাজা হবে। পরে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে প্রয়াত এই বিশিষ্ট সাংবাদিকের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা হবে।

এর আগে বার্তাকক্ষে হঠাৎ অসুস্থ হলে গত বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় অমিত হাবিবকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, অমিত হাবিব গত বছর হার্ট অ্যাটাক করেছিলেন। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি।

১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন তিনি। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন তিনি।

২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান এই সাংবাদিক। তবে পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে পেইচিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় তা ছেড়ে দেশে ফিরে আসেন।

২০০৯ সালে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক দেশ রূপান্তরের সূচনালগ্ন থেকে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৭:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২