ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংকলরি বন্ধের ঘোষণা

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।

রোববার (০৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে।

এর আগে শনিবার (০৬ আগস্ট) রাতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন।

তিনি বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

এ ছাড়া খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহও বন্ধের ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংকলরি বন্ধের ঘোষণা

আপডেট টাইম : ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২