ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’

সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল শেখ রাসেল।বাড়ির ছোট সন্তান হিসেবে সে ছিল সবার আদরের। রাজনৈতিক পরিবেশ ও সংকটের মধ্যেও রাসেলের প্রিয় সঙ্গী ছিল তার সাইকেল। সারাক্ষণ সাইকেল নিয়ে নিজেকে ব্যস্ত রাখতো সে। ১৯৭১সালের উত্তাল রাজনৈতিক পরিবেশ ছোট্ট রাসেলের মনেও জন্ম দেয় স্বাধীনতা বোধ। সে সময় পাকিস্তানের কারাগারে বন্দি পিতাকে কাছ থেকে দেখতে না পাওয়ায়- এর প্রভাব পড়েছিল রাসেলের মনে।

শেখ হাসিনা ও বেবী মওদুদের লেখা ‘১৫ আগস্ট ১৯৭৫’ বইয়ে উল্লেখ আছে, ‘১৯৭১-এ মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ নয় মাস পিতার অদর্শন তাকে এমনই ভাবপ্রবণ করে রাখে যে, পরে সবসময় পিতার কাছাকাছি থাকতে জেদ করতো।’
এই বই থেকে জানা যায়, ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করে তাদের লাশ দেখিয়ে তারপর রাসেলকে হত্যা করা হয়। তাকে কাজের লোকজন বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে নিচে নিয়ে গিয়েছিল। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ঘাতকরা দেখে ফেলেছিল রাসেলকে। ছোট্ট রাসেলের বুকে গুলি চালানোর আগে ওয়ারলেসের মাধ্যমে অনুমতি নেয়া হয়েছিল। প্রথমে রাসেল তার মায়ের কাছে যেতে চেয়েছিল। তখন ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়ির মেঝেতে পড়ে আছে তার মায়ের লাশ।
মায়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখার পর রাসেল কেঁদে ফেলে। কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠেছিল ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’

আপডেট টাইম : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২