ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেতানি বিলের পদ্মফুল ছড়াচ্ছে মুগ্ধতা

রংপুর মহানগর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে রংপুর-কুড়িগ্রাম সড়কের মীরবাগ ও কাউনিয়ার মাঝামাঝি স্থানে অবস্থিত বেতানি বিল। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের হলদিবাড়ির কোলঘেঁষে এ বিলের অবস্থান। এটি অনেকের কাছে হলদিয়ার বিল নামেও পরিচিত। সড়কের দুই পাশে বিলের বিভিন্ন স্থানে ফুটে আছে পদ্মফুল, যা ছড়াচ্ছে মুগ্ধতা।

পুরো বিল পদ্মফুলে ছেয়ে গেছে। প্রকৃতির এ অনিন্দ্যসুন্দর দৃশ্য দেখতে অনেকেই আসছেন বেতানি বিলে। পদ্মফুলের সমাহারে দর্শনার্থীরা উচ্ছ্বসিত। দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় শিশু-কিশোররাও খুশি এতে। কারণ পদ্মফুল বিক্রি তারা পড়ালেখার খাতা, কলম এবং জামা-কাপড় কিনতে পারে।

স্থানীয় কিশোর শরিফুল জানায়, স্থানীয় শিশু-কিশোররা বেতানি বিলের পানিতে নেমে পদ্মফুল তুলে এনে বিক্রি করে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল বিক্রি করে তাদের ২০০ থেকে ৪০০ টাকা আয় হয়।

সরেজমিনে দেখা গেছে, বেতানি বিলে ফুটে থাকা পদ্মফুল আভা ছড়াচ্ছে দর্শনার্থীদের মনে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন এখানে। সড়কের পাশে এ বিল ঘুরে দেখছেন তারা। বিলজুড়ে ফুটে রয়েছে সাদা আর গোলাপি রঙের পদ্মফুল।

বেতানি বিলপাড়ের বাসিন্দা আজম আলী বলেন, বিভিন্ন জেলা থেকে এ বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। অনেকে রাস্তায় দাঁড়িয়ে পদ্মফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। এলাকার কিছু শিশু-কিশোর এই বিলের ফুল বিক্রি করে নিজেদের পড়ালেখার খরচ জোগাচ্ছে। আবার অনেকে ফুল বিক্রি করে পরিবারকে সহযোগিতা করছে।

রংপুর মহানগরী থেকে বেতানি বিলে ঘুরতে আসা রেজাউল ইসলাম জীবন জানান, প্রতি বছর তিনি বর্ষা মৌসুমে পরিবারের সদস্যদের নিয়ে এ বিলে ঘুরতে আসেন। এ বিলের পদ্মফুলের সমারোহ আর প্রাকৃতিক পরিবেশ মনকে বিমোহিত করে তোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেতানি বিলের পদ্মফুল ছড়াচ্ছে মুগ্ধতা

আপডেট টাইম : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২