ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল করতে পারবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন কোনও যান চলাচল করতে দেয়া হবে না।

নৌ পথে ফিটনেসবিহীন যান চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৯ আগস্ট) সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন কোর্টে ৮৯৮টি মামলা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশকিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষকে জরিমানা করাসহ ত্রুটি সংশোধন করে যানের ফিটনেস ফিরিয়ে আনতে বাধ্য করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণ করে আইনি ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া একই অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস তদারকি করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল করতে পারবে না: নৌ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২