ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাগুরায় সাড়ে আট কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মাগুরায় মাদকবিরোধী অভিযানে আট কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মাগুরা সদরের পিটিআই খান পাড়ার আব্দুর রউফ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম ও তার স্বামী জিবলু মোল্লার শয়নকক্ষ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার একটা ডিজিটাল মেশিন, একটি জাতীয় পরিচয়পত্র এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পৃথক অভিযান চালিয়ে মাগুরা থানাধীন কলকলিয়া গ্রাম থেকে আসামি রাজন বিশ্বাসকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে বাটিকাডাঙ্গা গ্রাম থেকে মো. আব্দুল আলিম (৪৫) ও মো. বিল্লাল হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মাগুরা সদর থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মাগুরায় সাড়ে আট কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৮:১৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২