ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নতুন যে হুমকি দিলেন ইমরান খান

বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হুমকি দিয়ে বলেছেন, তাকে যদি কারাগারে পাঠানো হয়, তাহলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। একই সঙ্গে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবাদের মামলার শুনানির সময় বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের হয়েছে। ইসলামাবাদের সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে যান ইমরান খান। ওই দিন দুপুর থেকে আদালতে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

ইমরান খান বানিগালার বাসভবন ছাড়ার আগেই পিটিআইয়ের কয়েকজন নেতা আদালতে পৌঁছান। কিন্তু রেজিস্ট্রারের অফিসের সরবরাহ করা তালিকায় নাম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসিম ও অন্যান্যদের আদালতে প্রবেশে বাধা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান আদালতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। তবে গণমাধ্যমের সঙ্গে বেশি কথা বলতে রাজি হননি তিনি। কারণ হিসেবে বলেন, তার মন্তব্যকে আদালত ভুলভাবে ব্যাখ্যা করতে পারে।

তিনি বলেন, ‘প্রত্যেকটি মন্তব্যের একটি প্রেক্ষাপট আছে। দেশ দিন দিন পেছনের দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন তা দেখিয়েছে। তারা যা খুশি করতে পারেন। চলমান অস্থিতিশীলতার একমাত্র সমাধান নতুন নির্বাচন।’

আদালত অবমাননার মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, তিনি নারী বিচারক সম্পর্কে আদালতে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে কোনও সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া দেশটির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফের ঘনিষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে গোপন সাক্ষাতের খবর নাকচ করে দিয়েছেন ইমরান খান। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।

সূত্র: এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নতুন যে হুমকি দিলেন ইমরান খান

আপডেট টাইম : ০৮:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২