ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর আম উপহার, সুস্বাদু আমের ঘ্রাণে মৌ মৌ করছে জাতীয় সংসদ

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মৌসুমি ফলের ভরা মৌসুমে রসাল সুস্বাদু আমের ঘ্রাণে মৌ মৌ করছে জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আম উপহার পাঠানোয় সংসদে এ পরিস্থিতি সৃষ্ট হয়েছে।

বুধবার (১৯ জুন) জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আম পাঠান তিনি। সেই উপহার পেয়ে মৌসুমি ফলের উৎসবে পরিণত হয়েছে সংসদ। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জানা যায়, সংসদে প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত। প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও উন্নতজাতের হিমসাগর আম উপহার হিসেবে সংসদ সচিবালয়ে পাঠান। সচিবালয়ের কমন ও সমন্বয় শাখার মাধ্যমে এ আম বিতরণ করা হয়।

জাতীয় সংসদের কমন ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেনের তত্ত্বাবধানে সবার মাঝে আম বিতরণ করা হয়।

বিতরণের সময় তিনি সিটিজেন নিউজকে বলেন, প্রধানন্ত্রীর এ উপহার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই আম কিনে। কিন্তু প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের বরাবরের মতো অত্যন্ত স্নেহভরে আম উপহার দেন। সবার মাঝে তাই অন্যরকম এক উদ্দীপনা কাজ করছে। একদিনে সবার মধ্যে আম বিতরণ সম্ভব হয় না বলে আগামীকালও বিতরণ করা হবে।

সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে সবার মধ্যে বিলি করা হয়। সকাল থেকে এ কর্মযজ্ঞ শুরু হয়।

সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক কামাল হোসেন সিটিজেন নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সবাই খুশি। এজন্য অনেকে গর্ব করে গল্পও করছেন। অনেকে স্মৃতি ধরে রাখতে ফেসবুকে আমের ছবি দিচ্ছেন। এখানে আম খাওয়াটা বড় বিষয় নয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়েছেন সেটা নিয়েই গর্ব করছেন সবাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

প্রধানমন্ত্রীর আম উপহার, সুস্বাদু আমের ঘ্রাণে মৌ মৌ করছে জাতীয় সংসদ

আপডেট টাইম : ০৯:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯