ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে নারী নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে মেহেরুন্নেছা (৫০) নামে প্রতিবেশী এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরুন্নেছা (৫০) একই এলাকার রইস উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোবাইল কিনে না দেয়ায় ফরহাদ আলীর সঙ্গে ছেলে জিহাদ ঝগড়া শুরু করে। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় তাদের থামাতে আসেন প্রতিবেশী মেহেরুন্নেছা।

ঝগড়ার একপর্যায়ে জিহাদ তার বাবাকে উদ্দেশ করে ইট ছুড়ে মারলে সেটা মেহেরুন্নেছার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফরহাদ আলী জানান, তার ছেলে জিহাদ হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হওয়ার পর থেকেই মোবাইল ফোন কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু তিনি এ বয়সিই ছেলেকে মোবাইল কিনে দিতে চান না। এ নিয়ে ছেলে ও বাবার মধ্যে ঝগড়া শুরু হয়। আর সে ঝগড়া থামাতে এসে ইটের আঘাতে ওই নারীর মৃত্যু হয়।
পরে এলাকাবাসী সরিষাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি দেখে বাবা-ছেলে দুজনই পালিয়ে যান।

সরিষাবাড়ি থানার উপপরিদর্শক আবদুল মজিদ বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে নারী নিহত

আপডেট টাইম : ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২