ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, বিশ্বযুদ্ধ আসন্ন

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস-কে ভুসিস বলেন, “বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন।” জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার নেতা বলেন, “বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।”

জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কী ধরনের বক্তব্য রাখতে পারেন- এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, “আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে।”

রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরো বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেয়ার জন্য সার্বিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, বিশ্বযুদ্ধ আসন্ন

আপডেট টাইম : ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২