ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শক্তিশালী হারিকেনের আঘাতে তছনছ ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইয়ান’। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৮ লাখের বেশি বাসিন্দা।

হারিকেনটির প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। আশপাশের বিভিন্ন শহরে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

হারিকেনের কারণে ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দরের ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে আরও সাড়ে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হারিকেন ‘ইয়ান’ মোকাবিলায় উপকূলীয় এলাকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ফ্লোরিডা প্রশাসন। হারিকেনের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ইয়ানের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কাছে উত্তাল সাগরে ডুবে গেছে কিউবার অভিবাসীদের বহনকারী একটি জাহাজ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন।

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা আরেক হারিকেন চার্লির পর ইয়ানকেই সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শক্তিশালী হারিকেনের আঘাতে তছনছ ফ্লোরিডা

আপডেট টাইম : ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২