ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে ফেরা হলো না তামিমের

চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মিনহাজ হোসেন তামিম। ১১ বছর বয়সী তামিম একই গ্রামের মিজানুর রহমান মিয়াজীর ছেলে ও নিশ্চিন্তপুর গ্রিন ফেয়ার কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মৃগী রোগে আক্রান্ত ছিল তামিম।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে দাদার সঙ্গে নাস্তা করতে দোকানে যায় তামিম। নাস্তা করে ছোট ভাইয়ের জন্য রুটি কেনে শিশুটি। এরপর দাদাকে না জানিয়ে বাড়ির পথে রওনা করে। পথে পা পিছলে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় সে। দুপুরে পুকুরে ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, দাদার সঙ্গে নাস্তা করতে গিয়ে তামিম আর বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে দুপুরে পুকুরে ভেসে ওঠে তামিমের মরদেহ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ছেলেটি মৃগী রোগী ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে ফেরা হলো না তামিমের

আপডেট টাইম : ১০:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২