ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভাত রান্নায় দেরি, ভাবিকে কোপাল দুই দেবর

ভাত রান্না করতে দেরি হওয়ায় ভাবি সোনিয়া খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে দুই দেবরের বিরুদ্ধে। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাওলী গ্রামের মাধবপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোনিয়া খাতুন ঐ গ্রামের মাধবপাড়ার মামুন হোসেনের স্ত্রী।

আহত সোনিয়া খাতুন বলেন, সকালে ভাত রান্না করা নিয়ে দুই দেবর তারেক ও জিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় আমার। এর পরই দুজন আমাকে কিল-ঘুষি দিয়ে আহত করে। এক পর্যায়ে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মায়ারিজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সোনিয়া খাতুনের পিঠে জখম ও ডান হাতের রগ কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

পুলিশ অভিযুক্ত দুই দেবরকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ভাত রান্নায় দেরি, ভাবিকে কোপাল দুই দেবর

আপডেট টাইম : ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২