ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চলতি ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি ।

শনিবার (২২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে দেশে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই লাখ আশি হাজার তেষট্টি কোটি টাকা (সংশোধীত)। ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা। আহরণ হয়েছে দুই লাখ দুই হাজার তিনশ চৌদ্দ দশমিক নয় চার কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে দেশে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার (মে- ২০১৯ পর্যন্ত) আদায় হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৫৮ দশমিক ৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চলতি ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

আপডেট টাইম : ১২:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯