ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রুশ চিত্রকরের একক প্রদর্শনী উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়া’র একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে সোফিয়ার ‘আমার নীল গল্পগুলো’ শিরোনামে ৬২টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়ভিচ ম্যান্তিতস্কি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

বরেণ্য চিত্রকর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রদর্শনীর কিউরেটর কবি আমিনুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদান ও দু’দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান জাতিগত সম্পর্ককে গভীরতর করে এবং ইয়াচিন সোফিয়ার চিত্রকর্ম প্রদর্শনী দু’দেশের মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করবে।

ড. হাছান এসময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ইয়াচিনা সোফিয়ার বাবা এবং বাংলাদেশ ভ্রমণে আসা তার মা’কে এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় অভিনন্দন জানান।

রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ প্রদর্শনীর আয়োজক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।

কুরস্ক ইউনিভার্সিটির মাস্টার অভ আর্টস ইয়াচিন সোফিয়ার চিত্রকর্মের ৬ দিনব্যাপী এ প্রদর্শনী ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রুশ চিত্রকরের একক প্রদর্শনী উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২