ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাছের ডাল কাটা নিয়ে হামলা, প্রাণ গেল ভাই-বোনের

বুধবার তখন দুপুর। বাড়িতে ছায়া পড়ায় আম গাছের ডাল কাটছিলেন আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান। এ নিয়ে প্রতিবেশি আবুল কাশেমের সঙ্গে বাগবিতণ্ডা হয় আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আজাদের বাড়িতে হামলা চালান। এতে আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বুধবার রাত ৯টার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম । এ সময় আহত হন নিহত আজাদের ছেলেসহ দুইজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আবুল কালাম আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালান। হামলায় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাছের ডাল কাটা নিয়ে হামলা, প্রাণ গেল ভাই-বোনের

আপডেট টাইম : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২