ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদকবিরোধী সমাবেশ

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সমাবেশ।

রোববার (৩০ অক্টোবর) রাতে নগরীর লালবাগ কেডিসি রোডে মাদকবিরোধী নির্মূল কমিটি আয়োজিত সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

সমাবেশে সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সামাজিক আন্দোলন গড়ে না তুললে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। এ সময় মাদকসেবন ও মাদক ব্যবসায়ীদের মাদকের অন্ধকার জগৎ ছেড়ে আসার ক্ষেত্রে পুনর্বাসনসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন সিটি মেয়র।

সংগঠনের সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মোস্তাক আলী হাকিমের সভাপতিত্ব করেন।

সমাবেশে মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রহমুতুল্লাহ বাবলা, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও প্রচারণা সম্পাদক ওবায়দুর রহমান ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদকবিরোধী সমাবেশ

আপডেট টাইম : ০৮:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২