ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

যুবদিবসে সফল ২১ যুবকের হাতে উঠছে জাতীয় পুরস্কার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ সারা দেশে ‘জাতীয় যুবদিবস-২০২২’ পালিত হবে। এ বছর ‘জাতীয় যুবদিবস’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

জাতীয় যুবদিবস-২০২২ উপলক্ষে সোমবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। তিনি সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবদিবস পালন করতে যাচ্ছি।

মেজবাহ উদ্দিন বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা দেশে-বিদেশে বহুলভাবে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্যমী ও মানবিক গুণাবলীকে যুবদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রথমবারের মতো শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৬ যুবসংগঠক- অর্থাৎ মোট ২১ সফল যুবককে জাতীয় যুব পুরস্কার ২০২২ দেয়া হবে।

তিনি জানান, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবং মাঠপর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- যুবর‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, যুব পুরস্কার বিতরণ, যুবদের উৎপাদিত পণ্যের ডিসপ্লে, যুবঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।

যুব ও ক্রীড়া সচিব এ সময়ে যুব উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদফতরের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে জুন-২০২২ পর্যন্ত ৬৭ লাখ ৬৫ হাজার ৪৯ জন যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষিত যুবকদের মধ্যে ২৩ লাখ ৩২ হাজার ৪৪১ জন যুবক আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছ।

সচিব বলেন, চলতি অর্থ বছরে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯ জন। এ ছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৯৬ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারীকে ২ বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

মেজবাহ উদ্দিন বলেন, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ যুবকের মাঝে প্রায় ২ হাজার ২৬৩ কোটি টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি ২০২১ থেকে সাড়ে তিন লাখ টাকা হারে উদ্যোক্তা ঋণ দেয়া হচ্ছে। এ ছাড়াও কর্মসংস্থান ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের সঙ্গে ঋণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে নিয়মিত আর্থিক অনুদান দেয়া হচ্ছে।

এ সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

যুবদিবসে সফল ২১ যুবকের হাতে উঠছে জাতীয় পুরস্কার

আপডেট টাইম : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২