ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বলাৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

সাতক্ষীরার কালীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে রুহুল আমিন মোড়ল নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চণ্ডিতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৫৬ বছর বয়সী রুহুল একই এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার ওসি মো. হালিমুর রহমান জানান, ৩১ অক্টোবর বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা মাঠে ফুটবল খেলা চলছিল। খাবার খাওয়ানোর কথা বলে ঐ শিশুকে নিয়ে খেলা দেখতে যান জামায়াত নেতা রুহুল। খেলা শেষে সন্ধ্যার পর মাঠের পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে বলাৎকার করেন তিনি। বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কুশুলিয়া ইউনিয়নের চণ্ডিতলা গ্রামে অভিযান চালিয়ে রুহুলকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বলাৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২