ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬, কাঁপল দিল্লিও

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) সকালে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পে ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নেপালের দোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পর সেখানে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এর আগে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) অনুমান ছিল, ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার হতে পারে।

ইএমএসসি আরও জানিয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬, কাঁপল দিল্লিও

আপডেট টাইম : ০৮:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২