ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

পবিত্র হজ পালনে ভারতীয় মুসলমানদের তুলনায় বাংলাদেশিদের ব্যয় কম

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র হজ পালনে ভারতীয় মুসলমানদের তুলনায় বাংলাদেশিদের ব্যয় কম বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আবদুল্লাহ। রোববার জাতীয় সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এ সময় দুই দেশের হজযাত্রীদের তুলনামূলক ব্যয় সংসদে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাংলাদেশের মুসলমানদের হজ পালনে নির্ধারিত ব্যয় পার্শ্ববর্তী দেশ ভারতের ব্যয়ের প্রায় দ্বিগুণ তথ্যটি সঠিক নয়। বরং সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে হজ পালনে বাংলাদেশে ব্যয় কম।
শেখ মো. আবদুল্লাহ বলেন, ২০১৮ সালের তথ্য অনুযায়ী ভারতে হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় অঞ্চলভেদে ব্যয় হয় ২ লাখ ৪৬ হাজার থেকে ২ লাখ ৮৫ হাজার রুপি (বাংলাদেশি ৩ লাখ ৪৫ হাজার ৮৪১ টাকা)। একই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ব্যয় ছিল ৪ থেকে ৫ লাখ রুপি।

তিনি বলেন, অপরদিকে একই বছর বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় (প্যাকেজ-বি) হজযাত্রীদের ব্যয় হয় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় (প্যাকেজ-এ) ব্যয় হয় ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা।

তিনি আরও বলেন, উভয় পর্যায়ে এই ব্যয় আরও কমানোর চেষ্টা করা হচ্ছে। এবার বিমান ভাড়া না বাড়িয়ে বরং ১০ হাজার ১৯৮ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মো. মোজাফফর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরই পবিত্র হজ গমনেচ্ছুদের অনেককে বিমানের টিকিট না পাওয়ায় ফিরে যেতে হয়, কথাটি সঠিক নয়। ২০১৮ সালে নিবন্ধিত সবাই পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তবে ২০১৭ সালে এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট সব হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

মাহফুজুর রহমানের আরেক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ আগামী বছরের (২০২০ সাল) মধ্যে সম্পন্ন হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

পবিত্র হজ পালনে ভারতীয় মুসলমানদের তুলনায় বাংলাদেশিদের ব্যয় কম

আপডেট টাইম : ০৮:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯