ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

খোলামেলা পোশাক পরলেই জেল

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে ২০ নভেম্বর। বিশ্বকাপকে সামনে রেখে কাতারে আসতে শুরু করেছে দলগুলো। সেই সঙ্গে নিজ দলকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আসতে শুরু করেছেন সমর্থকরা। কাতার মুসলিম দেশ হওয়ায় বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের মেনে চলতে হবে কিছু নিয়মকানুন। নিয়ম ভঙ্গ করলেই হতে পারে জেল।

কাতারে আসা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে খোলামেলা পোশাক পরিধান না করতে। কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারবেন। কিন্তু খোলামেলা ও অশ্লীল পোশাক পরিধান করা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, যেকোনো জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে নারী সমর্থকদের।

কাতার বিশ্বকাপের প্রযুক্তি বিভাগের প্রধান জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থাকছে স্টেডিয়ামে। নিষেধাজ্ঞা অমান্য করলেই দোষীকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

খোলামেলা পোশাক পরলেই জেল

আপডেট টাইম : ০৭:৫২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২