ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

ফুটবল ইতিহাসে প্রথমবার মুখোমুখি ইংল্যান্ড-ইরান

কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে এশিয়ার জায়ান্ট ইরানের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিছুটা অসম লড়াই হলেও মাঠের ফুটবলে নিজেদের নিংড়ে দিতে চায় দুপক্ষই। সোমবার (২১ নভেম্বর) আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

ইরানের বিপক্ষে ম্যাচের আগে একই সঙ্গে সুখ এবং দুশ্চিন্তা দুই অনুভূতিই আছে ইংল্যান্ডের কোচ সাউথগেটের। ইনজুরি থেকে পুরোপুটি ফিট কাইল ওয়াকার। তবে একই কারণে শেষ দিনের অনুশীলন মিস করেছেন জেমস ম্যাডিসন।

এদিকে সাউথগেটের পছন্দ আক্রমণাত্মক ফুটবল। তাই এ ম্যাচে ৪-৩-৩ আক্রমণাত্মক ফর্মেশনেই মাঠে নামবে ইংল্যান্ড। যেখানে শুরুর একাদশে জায়গা না-ও মিলতে পারে হ্যারি ম্যাগুয়ের। মধ্যমাঠে ফিল ফোডেন-রাইস-ম্যাসন মাউন্টেই ভরসা। আক্রমণে র‌্যাশফোর্ড-স্টার্লিংয়ের সঙ্গে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন।

অন্যদিকে নানা ইস্যুতে বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিতে ফিফার কাছে ধরনা দিয়েছিল অনেক দেশই। সে তালিকায় ছিল ইংলিশরাও। এবার ইরানের কাছে বদলা নেয়ার সুযোগ। কোস্টারিকা শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ বাতিল করায় অনুশীলনে কিছুটা ঘাটতি আছে বইকি, তবে ইংল্যান্ড ম্যাচে সব পুষিয়ে দিতে চান কোচ কার্লোস কুইরোজ।

প্রতিপক্ষ কিছুটা কঠিন বলে ঘর সামলেই আক্রমণে যেতে চায় ইরান। এ ম্যাচে তাই তার সম্ভাব্য ফর্মেশন হতে পারে ৪-১-২-২-১। স্কোরের দায়িত্বটা করিম আনসারিফার ওপরই বর্তাবে।

শুধু বিশ্বকাপই নয়, যেকোনো ফুটবলে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইরান-ইংল্যান্ড। তাইতো দুদলের সামনে এগিয়ে যাওয়ার মিশন। মিশনটা প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষের টুঁটি চেপে ধরার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

ফুটবল ইতিহাসে প্রথমবার মুখোমুখি ইংল্যান্ড-ইরান

আপডেট টাইম : ০৮:৫৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২