ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আধিপত্য ধরে রাখতে পারলো না যুক্তরাষ্ট্র, ওয়েলসের বিপক্ষে ড্র

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বী ছিল উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

সোমবার দিবাগত রাতে আহমাদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে।

বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। নিজেদের সীমানা থেকে সেভাবে বেরই হতে পারছিল না ওয়েলস।

শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ডেডলক ভাঙে ম্যাচের ৩৬তম মিনিটে। ডি-বক্সে দারুণ থ্রু বল বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিচ আর প্রথম ছোঁয়ায় সাইড ফুট শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড ওয়েহ।

কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার ম্যাচে শুরুটা বিবর্ণ ছিল ওয়েলসের। তবে ম্যাচের ৮২ মিনিটে গ্যারেথ বেলর গোলে সমতা ফিরে আসে ম্যাচে। এছাড়া শুরুতেই নিজেদের ভুলে গোল খেতে বসেছিল ওয়েলস।

যুক্তরাষ্ট্রের হয়ে গোলটি করেন  লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্টে জর্জ উইয়াহের ছেলে টিমোথি উইয়াহ।

এক সময়ের দাপুটে ফুটবলার ছিলেন আফ্রিকার লাইবেরিয়ার জর্জ উইয়াহ। একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে জিতেছেন ব্যালন ডি অর। তার ছেলে টিমোথি উইয়াহ এবার বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে ওয়েলসের বিপক্ষে গোল করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আধিপত্য ধরে রাখতে পারলো না যুক্তরাষ্ট্র, ওয়েলসের বিপক্ষে ড্র

আপডেট টাইম : ০৮:০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২