ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। বিশ্বকাপের শেষ ১৬ তে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-গোমেজদের। তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ম্যাচের দিনদুয়েক আগে কাতারে দরজা বন্ধ (ক্লোজড ডোর) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

ধারণা পাওয়া যাচ্ছে, শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।

এদিকে আর্জেন্টিনা দল নিশ্চিত করেছে। দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে একাদশে। এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় দেখা জেতে পারে এঞ্জো ফার্নিন্দেজকে।

বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। তাই মেক্সিকোর বিপক্ষে তিন অথবা চার পরিবর্তন নিয়েই একাদশ সাজাবেন স্ক্যালোনি।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ০৯:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২