ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রোহিঙ্গাদের বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না: মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস বলেছেন, তার দেশ জাতিসংঘের সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না।

ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রোববার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টুইট করেন, আমরা এটিকে বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না।

নোয়েস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন সব মার্কিন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ৫ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে এসেছেন।

শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইস্যুকৃত এক মিডিয়া নোটে বলা হয়, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্মায় ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

৭ ডিসেম্বর মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার সদস্য জুলিয়েটা ভালস নোয়েস ৩১ মার্চ, ২০২২-এ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রোহিঙ্গাদের বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না: মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

আপডেট টাইম : ০৮:২০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২