ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হচ্ছে শুক্রবার (৯ ডিসেম্বর)। প্রথম দিনই প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের বিপক্ষে কীভাবে দল সাজাবেন ব্রাজিলের কোচ তিতে। যদিও দলে আছে ইনজুরির শঙ্কা।

আর মাত্র তিন ম্যাচ দূরে ব্রাজিল। এরপরই হেক্সা মিশন পূর্ণ হবে। তার আগে শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেতে হবে নেইমার-ভিনিসিয়াসদের। মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন নিয়ে। প্রথম দুই ম্যাচে এ জায়গায় নিখুঁতভাবে দলকে সামলে ছিলেন অ্যালেক্স সান্দ্রো। কিন্তু ক্যামেরুন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার অনুপস্থিতিতে নিজেদের খুব একটা প্রমাণ করতে পারেননি অ্যালেক্স টেলেস ও দানিলো। এখন দেখার বিষয় কাকে লেফট ব্যাক পজিশনে খেলান তিতে।

এ ছাড়াও ডিফেন্ডে দেখা যাবে চিরচেনা সিলভা, মারকুইনহোস ও মিলিতাওকে। মিডফিল্ডে তিতে মূল ভরসার খেলোয়াড়দেরই পাচ্ছেন। ক্যাসিমিরো ও লুকাস পাকেতার সঙ্গে জুটি বাঁধবেন রাফিনিয়া।
আর আক্রমণে তো রয়েছেনই নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। ইউরোপের দল ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো রকম ঝুঁকি নিতে যাবেন না ব্রাজিলের কোচ। কারণ, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে এসে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।

অ্যালিসন বেকার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়েগো সিলভা, দানিলো, ক্যাসিমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ০৮:১৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২