ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে আওয়ামী লীগের পদ হারানো গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে বিক্ষোভ হয়েছে।
গাজীপুর সিটির ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ থেকে তারা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি তোলেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যা্হারের সংবাদ পেয়ে তার বিরোধী অবস্থানে থাকা নেতাকর্মীরা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেন আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য।
‘গাজীপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অন্তত ২৫০ ব্যক্তির অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে চারটার দিকে আইইউটি গেট থেকে বিক্ষোভ মিছিলটি শহরের কালাই মার্কেট এলাকা প্রদক্ষিণ করে সাড়ে পাঁচটার দিকে বোর্ডবাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এসময় মামুন মন্ডল ছাড়াও গাছা থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ মন্ডল, আবু রায়হান খন্দকার বাবু, মো. সাইফুল ইসলাম, গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খান, গাছা থানা তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ, গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মন্ডলসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২