ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি

পৌষে হাড় কাঁপানো শীতে জর্জরিত উত্তরের জেলা পঞ্চগড়ের বাসিন্দারা। তাপমাত্রা কমে বেড়েছে শীতের মাত্রা। হাড় কাঁপানো শীতে নাকাল হয়ে পড়েছে উত্তরের এই জনপদ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শনিবার সকালে ১০ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। এ তাপমাত্রায় শীতে কাঁপছে উত্তর সীমান্তের জনপদ।

শনিবার সকালে জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, ভোর ৬টা ও সকাল ৯টার দিকে ১০ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত বছর এই দিনে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানায়, বিকেল ৪টার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীত লাগতে শুরু করে। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। গ্রামে শহরের হাটবাজারগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। শীতবস্ত্রের অভাবে নিম্নবিত্তরা ফুটপাত থেকে গরম কাপড় কিনতে ভিড় করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা উঠানামা করছে। আজ শনিবার সকালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছর আজকের দিনে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি

আপডেট টাইম : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২