ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। খবর: বিবিসি

রবিবার (২৫ ডিসেম্বর) এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে এটি প্রায়ই রাশিয়া বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হামলার পরের ভিডিওগুলিতে মাটিতে বেশ কিছু মৃতদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়।

এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, সামাজিক নেটওয়ার্কগুলি সম্ভবত এইসব ছবিগুলোকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করবে। তবে এসব কোন স্পর্শকাতর ছবি নয় – এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন।

তিনি হামলাগুলোকে “ভীতি প্রদর্শন” বলে বর্ণনা করেছেন।

এদিকে, রাশিয়া তার হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

রাশিয়ার এ আক্রমণে ১০ জনের মৃত্যুর পাশাপাশি আরো ১৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন খেরসনের প্রাদেশিক গভর্নর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

আপডেট টাইম : ০৭:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২