ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

দুবাইয়ে দুর্ঘটনায় ২ সৌদি নারীর মৃত্যু: বাংলাদেশির সাজা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের দুই নারী নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার এক বাংলাদেশি ও এক ভারতীয়কে সাজা দিয়েছেন শহরটির একটি আদালত। খবর এনডিটিভির

আদালতের রায় অনুযায়ী, দণ্ডিত বাংলাদেশি ও ভারতীয়কে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ দিরহাম (১ কোটি ১৫ লাখ টাকার বেশি) দিতে হবে। তাঁদের দুজনেরই বয়স ৪৮ বছর। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।

আদালতের নির্দেশনা অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকে দুই হাজার দিরহাম জরিমানা দিতে হবে। এ ছাড়া নিহত দুই নারীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার দিরহাম দেবেন তিনি। আর বাংলাদেশি ব্যক্তিকে পরিশোধ করতে হবে বাকি ৩ লাখ ১৮ হাজার দিরহাম।

সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জুলাইয়ে, দুবাইয়ের আল–বারশা এলাকায়।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাজা পাওয়া ওই বাংলাদেশি ও ভারতীয় সেদিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুজন আলাদা গাড়িতে ছিলেন।

একপর্যায়ে বাংলাদেশির গাড়িতে ধাক্কা দেন ভারতীয় ব্যক্তি। এরপর দুটি গাড়িই তৃতীয় একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। ওই গাড়িতে একটি সৌদি পরিবার ছিল। দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই পরিবারের আরো চার সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দুবাইয়ে দুর্ঘটনায় ২ সৌদি নারীর মৃত্যু: বাংলাদেশির সাজা

আপডেট টাইম : ০৭:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২