ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

নারী অধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টি প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সামাজিক নিষেধের প্রাচীর ভেঙে নারীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে গণসচেতনতা সৃষ্টি করতে সরকারের প্রচেষ্টায় দেশের সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নারীর রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারীর আইনি অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা দেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ নিয়েছি কারণ জনসংখ্যার অর্ধেককে পিছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালনের সরকারের আজকের সিদ্ধান্তের প্রশংসা করেন।

মোমেন বলেন, বর্তমান সরকার সম্ভাব্য সব উপায়ে প্রবাসী বাংলাদেশীদের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং দেশ-বিদেশে তাদের দুর্ভোগ লাঘব করতে চায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ

নারী অধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টি প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২