ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট প্রচণ্ড অসুস্থ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট প্রচণ্ড অসুস্থ। বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে রয়েছেন ৯৫ বছরের এই ধর্মগুরু। বুধবার (২৮ ডিসেম্বর) তার অসুস্থতার খবর জানিয়েছেন বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়া দরখাস্ত করেছেন। খবর বিবিসির।

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস। তবে পূর্বসূরির সঙ্গে নিয়মিতই যোগাযোগ রক্ষা করে চলেছেন বর্তমান পোপ।

ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সাবেক পোপের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাত্তিও ব্রুনি বলেন, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জার্মান নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।

পোপ হওয়ার পর মাত্র আট বছরের মাথায় ৮৫ বছর বয়সে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এত কম সময়ের মধ্যে বেনেডিক্টের পদত্যাগের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অবাক করে দেয়।

বেনেডিক্টের পদত্যাগের ঘটনা ক্যাথলিক ইতিহাসে তার আগের ৬০০ বছরের মধ্যে প্রথম। বেনেডিক্টের পদত্যাগের আগে ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট প্রচণ্ড অসুস্থ

আপডেট টাইম : ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২